Sunday, August 5, 2018

পৃথিবীর বিস্ময়কর কিছু সত্য ঘটনা এবং মজার সব তথ্য

মাদাম তুসোর জাদুঘর


জাদুঘরে রক্ষিত মোমের মূর্তিগুলোর মাথায় প্রতিটি চুল পৃথকভাবে প্রতিস্থাপন করা হয়। একটি মূর্তির মাথায় চুল প্রতিস্থাপন করতে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগে।
 জাদুঘর খোলার আগে প্রতিদিন দুটি রক্ষণাবেক্ষণ দল মূর্তিগুলো দেখভাল ও পরিপাটি করে।
 একজন ব্যক্তিত্বের মূর্তি বানানো সম্পূর্ণ করতে প্রায় চার মাস সময় লাগে।
 মোমের মূর্তি বানাতে প্রায় আড়াই শ বার শরীরের মাপ নিতে হয় এবং বিভিন্ন কোণ থেকে প্রায় ১৮০টি ছবি তুলতে হয়। এ ক্ষেত্রে যদি ওই ব্যক্তিত্ব অনুপস্থিত থাকেন, তবে জাদুঘরের স্টুডিও ভাস্কর তাঁর কয়েক শ ছবি বা ভিডিও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে এটি বানান।
 মিডিয়া ও দর্শকদের অনেক অনুরোধ সত্ত্বেও জাদুঘর কর্তৃপক্ষ সেলিব্রেটিদের শরীরের মাপ প্রকাশ করে না।
 মোম ধীরে ধীরে সংকুচিত হয়, তাই মোমের মূর্তি সেলিব্রেটির শরীর থেকে প্রায় দুই শতাংশ বড় করে বানানো হয়।
 লাল সিল্কের সুতা দিয়ে মূর্তিগুলোর অক্ষিগোলকের শিরা বানানো হয়।
 পরিচর্যার অংশ হিসেবে প্রায় নিয়মিত মূর্তিগুলোর চুল ধোয়া ও মেকআপ করা হয়।



ষাঁড়ের দৌড় উৎসব
স্পেনের পাম্পলোনা শহরে ষাঁড়ের দৌড় উৎসব হলো স্পেন এবং পুরো বিশ্বের এক আলোচিত ঘটনা। ১৯১১ সাল থেকে চলে আসছে ষাঁড় আর মানুষের মধ্যে শক্তি পরীক্ষার এ বিপজ্জনক লড়াই আর অ্যাডভেঞ্চারের উৎসব। শুধু স্পেনের মানুষই নয়, এ উৎসবে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার বিলাসীরা প্রতিবছর পাম্পলোনায় এসে জড়ো হন। স্পেনের এ উৎসব যথেষ্ট হইচইয়ে ভরা। চলে জুলাইয়ের সপ্তাহজুড়ে। সারারাত পানভোজনের পর সকাল...বেলায় তাগড়া চেহারার ষাঁড়দের খেপিয়ে দিয়ে তাদের আগে-পরে দৌড়। এরপর সেই ষাঁড়দের লড়াইয়ের অ্যারিনার মধ্যে টেনে এনে সেখানে ম্যাটাডোরের লড়াই। এই হচ্ছে মোটের ওপর উৎসবের চেহারা। এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এ বিপজ্জনক খেলায়। প্রতিবছরেই ষাঁড়ের দৌড়ের বার্ষিক উৎসবে দু-চারজন করে আহত হয় স্পেনের পাম্পলোনা শহরে। কিন্তু তাতে মানুষের উৎসাহে তেমন ভাটা পড়েনি, বরং দিনদিন বেড়ে চলছে এর জনপ্রিয়তা।


জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ
নিচের ছবিতে যেই ব্রিজটি দেখছেন তা হচ্ছে জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ।। একটি নদী আরেকটি নদীকে ক্রস করাতে এই পানির ব্রিজটি তৈরি করা হয়।। জার্মানীর এলবি নদীর উপর অবস্থিত এই ব্রিজটি জার্মানীর ২টি গুরুত্বপূর্ণ শিপিং ক্যানেল এলবি-হ্যাভেল ক্যানেল এবং মিডল্যান্ড ক্যানেলকে সংযুক্ত করেছে।। ৯১৮ মিটার লম্বা এই ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে মোট ৫০০ মিলিয়ন ইউরো।। ১৯৯৭ সালে এর নির্মান কাজ শুরু হয় আর শেষ হয় ২০০৩ সালে, অর্থাৎ মোট সময় লাগে ৬ বছর।।

1 comment:

  1. অনেক সুন্দর পোষ্ট.....


    আপনি কি দাতের সমস্যায় ভুগছেন?? তাহলে এখনি ভিজিট করুন....
    Dental Tips info Bangladesh

    ReplyDelete